বিএনপি একটি কুজোর রাজনৈতিক দলে পরিনত হয়েছে-শাজাহান খান এমপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান এমপি বিএনপি-জামাত-কে কুজোর দল হিসাবে আখ্যায়িত করে বলেছেন, কুজোরা সোজা হয়ে দাড়াবার চেষ্টা করেন, স্বপ্ন দেখেন কিন্তু তা পারেন না।আজকে বিএনপি একটি কুজোর রাজনৈতিক দলে পরিনত হয়েছে।তারা আর কোন দিন সোজা হয়ে দাড়াতে পারবে না।

 

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের ১ নং গেটের সামনে নির্মিত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্যদানকালে তিনি একথা বলেন।

 

শজাহান খান বলেন, বঙ্গবন্ধু কখনো হটকারী রাজনীতি করেননি। বিএনপি-জামাত হটকারী রাজনীতি শুরু করেছিলো বলে আজকে বাংলাদেশের জনগন তাদের কথায় ওঠে-বসে না।কেউ তাদের কথায় কান দেয়না। তারা আন্দোলনের কথা বলেন, আন্দোলন করতে পারেন না। যারা কেননা তারা কুজো হয়ে গেছেন।

 

তিনি আরো বলেন, বিএনপি আরো কোনদিন সোজা হয়ে দাড়াতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

 

আলোচনা সভায় গনভবন থেকে ভার্চুয়ালী ভাবে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আলোচনা সভায় বক্তব্য আরো রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, ধমীয় সম্পাদক সিরাজুল মোস্তফা, মীর্জা আজম এমপি ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান।

 

আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও গোপালগঞ্জসহ এর আশপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর