টুঙ্গিপাড়ায় দুই দফা দাবীতে মৎস্যজীবী সমিতির মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকল্প পরিচালকের অপসারনসহ দুই দফা দাবীতে মৎস্যজীবী সমিতির সদস্যরা মানববন্ধন করেছে। আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া গ্রামে শতাধিক নারী-পুরুষ মৎস্যজীবী সমিতির সদস্যরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।

গোপালগঞ্জ মৎস্যচাষী সমবায় সমিতি, কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাসচিব আবদুল হালিম শিকদার, কোষাধক্ষ্য মহাসীন হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন , টুংগীপাড়া উপজেলা সভাপতি মোঃ ইকরাম হোসেন,সাধারণ সম্পাদক রবিউল হোসেন,

কোটালীপাড়া উপজেলা কমিটির সভাপতি তোতা মিয়া হাওলাদার, বাগেরহাটে জেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।

তারা অনতি বিলম্বে প্রকল্প পরিচালকের অপসারনসহ অনতিবিলম্বে প্রকল্পের কাজ শুরু করার দাবী জানান।তারা জানান, ৪বছর মেয়াদি প্রকল্পের দুই বছর ইতোমধ্যে অতিক্রম করেছে। কিন্তু, প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি।তারা অনতিবিলম্বে নতুন একজন প্রকল্প পরিচালককে নিয়োগ দেয়ারও দাবী জানান।

এ বিষয়ে প্রকল্প পরিচালক আশিকুর রহমান বলেন, সরকারী নিয়মের বাইরে সমিতির সদস্যরা প্রকল্প বাস্তবায়নের জন্য দাবী করলে তিনি তা দিতে না পারায় তার বিরুদ্ধে সমিতির লোকজন নানা অভিযোগ আনছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর