মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ উদ্বোধন

Inauguration of Boro Paddy Cutting through Combine Harvester at Muksudpur

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন,মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ, মাড়াই, ও ঝাড়াই উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১০ মে ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় বøক প্রদর্শণীর বোরো ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, উপ-সহকারী কৃষি অফিসার মাসুমা আক্তার, মোচনা ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষক লিয়াকত আলী মজুমদার প্রমুখ।

01 9
Exif_JPEG_420

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পাইকদিয়া বড় পাথারে দেশবাংলা খামারবাড়ির সত্বাধিকারী লিয়াকত মজুমদার ৫০ একর জমিতে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় বøক প্রদর্শণীর মাধ্যমে বোরো ধান রোপন করেছিলেন। তার প্রদর্শণীর জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই উদ্বোধন করা হলো। কম্বাইন হারভেষ্টারের মাধ্যামে অতি অল্প খরচে কম সময়ে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই এর সুবিধা ভোগ করা যাবে। আশা করা যায় মুকসুদপুরে অল্প সময়ের মধ্যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রশার পাবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর