কোন ধর্মই দূর্নীতিকে সমর্থন করে না-দুদক চেয়ারম্যান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, কোন ধর্মই দূর্নীতি করার জন্য সমর্থন করে না। যত সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র আছে কেউই দূর্নীতিকে সমর্থন দেয় না। তারপরেও দূর্নীতি হচ্ছে।আজ রবিবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দূর্নীতিকে দমন ও নিয়ন্ত্রণ করার জন্য সবাই কাজ করে যাচ্ছে। দূর্নীতি দমন ও মুক্ত রাখা দরকার। কারন দূর্নীতি থাকলে আমাদের কাঙ্খিত উন্নয়ন পেতে বিলম্ব হবে।

immage 1000 02 3

দুদক চেয়ারম্যান আরো বলেন, আমরা প্রতিরোধের কাজটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে দমনের কাজটা সহজ হয়ে যাবে। প্রতিরোধ হলো, আমরা দুর্নীতি না করি, দুর্নীতি যেখানে হবে সেখানে বন্ধ করা, প্রতিরোধ শুধু আইন দিয়ে হবে না, এটা ব্যক্তি ও পারিবারিক জীবনে অনুসরণ করতে হবে।

এর আগে জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান সভাপতিত্ব করেন।আলোচনা সভায় দুদকের পরিচালক মো: আক্তার হোসেন, মীর মো: জয়নুল আবেদীন শিবলী, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর