গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত সহিদুল মোল্লা পলাতক রয়েছে।

আজ রোববার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার এ রায় দেন।

মামলার বিবরণে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সাথে ডুমদিয়া গ্রামের মোঃ ছমির গাজীর মেয়ের লাভলী বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে নানা অজুহাতে যৌতুক দাবীতে নির্যাতন করে আসছিলো।২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে যান ও গার্মেন্টসে চাকরী নেন।

পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়ি‌তে নিয়ে আসেন। বাড়িতে‌ আনার কিছু দিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন।এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে বাড়ি‌র পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার জড়ি‌য়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন ২১ নভেম্বর সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই নিহতের পিতা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ ৭ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন।পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীর্ট দাখিল করে।আদালত দী্র্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পিযুষ কুমার চন্দ্র।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর