যে কারণে ২ হাজার কি.মি.পথ পাড়ি দিলো বাঘ

That is why the tiger traveled 2 thousand km

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সঙ্গিনীর খোঁজে প্রায় ২ হাজার কিমি পথ পাড়ি দিয়েছে এক পুরুষ বাঘ। এর মধ্যে ছিল বড় জলাশয়, দিঘি, কয়লাখনি, রাস্তা, চাষের খেত থেকে শুরু করে অসংখ্য মানুষের বসতি। ঘটনাটি ভারতে ঘটেছে।

সাধারণত এক এলাকা থেকে অন্য এলাকায় ঢুকে পড়া বাঘের সন্ধান মেলে তাদের গলায় রেডিও কলার থেকে। কিন্তু এই বাঘটির গলায় তেমন কিছু ছিল না। তার শরীরে ডোরাকে চিহ্নিত করেই বিশেষজ্ঞরা জানতে পেরেছেন তার এই গতিবিধি সম্পর্কে। বাঘটি কেবল সঙ্গিনী ও তার সঙ্গে মিলিত হওয়ার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পেতেই এমন ঝুঁকি নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত কোনো মানুষকে হামলা করেনি বাঘটি। পরিস্থিতির দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, মূলত দিনের বেলা বিশ্রাম নিয়ে রাতে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিয়েছে বাঘ।

এর আগে ছত্তিশগড় থেকে ওড়িশায় বাঘের ঢুকে পড়ার কথা জানা গেলেও সুদূর বিদর্ভ থেকে এত দূর এসে পড়ার নজির নেই।

উল্লেখ্য, ২০২২ সালের বাঘসুমারি অনুয়ায়ী, ওড়িশায় বাঘের সংখ্যা ২০। এমন পরিস্থিতিতে পুরুষ বাঘটির এখানে আসা বাঘেদের মধ্যে সংযোগ গড়ে তোলা ও তাদের দীর্ঘায়ু করার জন্য প্রয়োজনীয় করিডর নির্মাণের প্রয়োজনীয়তাকেই তুলে ধরছে বলে মতো ওয়াকিবহাল মহলের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর