বঙ্গবন্ধুর সমাধিতে ১২ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

Tribute to 12 additional secretaries at Bangabandhu's tomb

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২ জন অতিরিক্ত সচিব।
শনিবার বেলা ১২ টায় অতিরিক্ত সচিববৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাত করেন ।
এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান, রবীন্দ্র শ্রী বড়ুয়া, ড.মহাঃ বশিরুল আলম, অমল কৃষ্ণ মন্ডল, মল্লিক সাঈদ মাহবুব, এমডি আবদুস সালাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, রেজাউল করিম, আবদুর রহমান খান, হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর