Home বিশেষ প্রতিবেদন গোপালগঞ্জে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

০
গোপালগঞ্জে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আজ শনিবার দুপুরে ২ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

তেলের মূল্য তালিকা না টাঙানো ও মূল্য তালিকায় ক্রয়কৃত মূল্য থেকে অধিক দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদরের বেদগ্রাম ও পুরাতন বড়বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, এছাড়া সবজির বাজারে লেবু শসাসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই বাছাই করা হয় এবং মূল্য তালিকা হাল নাগাদসহ ক্রয় ও বিক্রয় মূল্য প্রদর্শন পূর্বক টাঙানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here