Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

০
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার।।
শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে ।

 

আজ  শনিবার গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীশ্রী হরিগুরুচাঁদ সেবা সংঘ আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম।

 

শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়িতে এসে শেষ হয়।

 

গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, শ্রীশ্রী হরিগুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সুবল রায়, সভাপতি দেবরতন বি শ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র ভক্তসহ অন্যান্য নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here