Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধু  জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সেবার উদ্বোধন

বঙ্গবন্ধু  জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সেবার উদ্বোধন

০
বঙ্গবন্ধু  জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর আয়োজনে  সপ্তাহব্যাপী বিনামূল্যে ঔষধসহ বিশেষজ্ঞ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় জিটি স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।আগামী ২৫ মার্চ পর্যন্ত এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে স্বাচিবের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি।

এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ এম ইকবাল হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এম এ আজিজ, স্বাচিপ-এর গোপালগঞ্জ জেলার সভাপতি ডাঃ চৌধুরী শফিকুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,  সদর উপজেরা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ প্রমূখ উপস্থিত ‍ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here