গোপালগঞ্জে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার।

আজ রবিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।

এসময় বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার ভোরে গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের শাহিন মোল্লার পরিত্যক্ত ও পুরান বাড়ির তালাবদ্ধ ঘরে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার শাহিন মোল্লা গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করলে প্রতিপক্ষ ফুলমিয়া মোল্লা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়ে তাদের ঘায়েল ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেন তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর