গোপালগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিমেলা শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। আজ রোববার (২৫ মে) গোপালগঞ্জ জেলা ভূমি অফিস চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টায় এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস, এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, রেভিনিউ ডেপুটি কালেকটর প্রবির বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম প্রমূখ উপস্থিত ছিলেন।

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দিতে গোপালগঞ্জে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু হয়েছে। গোপালগঞ্জের ৫ উপজেলায় আজ রোববার সকাল ১০টা থেকে একযোগে ভূমি মেলা শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার (২৭মে) পর্যন্ত।

জেলা প্রশাসক লিখিত বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর(খাজনা)স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।

immage 1000 03

তিনি আরো বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে আজ ২৫ মে থেকে ২৭মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজ ভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যাক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, সাংবাদিকগন ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।

#মোজাম্মেল হোসেন মুন্না, ২৫.০৫.২০২৫

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর