কোটালীপাড়ায় তিন ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচি কাঠা গ্রামের তিন ফসলি কৃষি জমিতে মাছের ঘের তৈরী করছে এলাকার প্রভাবশালীরা। এতে আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে কৃষি জমি। আইনের তোয়াক্কা করছে না এসব প্রভাবশালী।

আর এ কারনে আজ বুধবার(১৪জুন) ব্যানার হাতে নিজেদের তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছে জমির মালিকগন ও সাধারণ চাষীরা।

এসময় তারা অভিযোগ তুলে বলে, এলাকার একটি প্রভাবশালী মহল প্রায় ৩৫০ বিঘা জমি নিয়ে একটি মাছের ঘের তৈরী করছে। আমাদের এই জমিতে দুই ফসল আবার তিন ফসলও উৎপাদন করা যায়। মাছের ঘের হলে আমরা সাধারণ চাষীরা অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবো। এছাড়াও বর্ষার মৌসুমে অনেক অসহায় মানুষ এই বিলের থেকে দেশীয় মাছ ঘরে জীবিকা নির্বাহ করে। গবাদি পশুর খাদ্যও আমরা এই জমি থেকে সংগ্রহ করি। তাছাড়াও এই ঘেরের মধ্যে আমাদের অনেক বাড়িঘর রয়েছে এখানে মাছ চাষ করলে বাড়ির পাড় মাছে খেয়ে ঘরগুলোকে ব্যাপক ক্ষতিগ্রস্থ করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কাদের মোল্লা, গনি মোল্লা, দশরথ বিশ্বাস, মিন্টু শিকদার এসময় তারা তিন ফসলি জমি কেটে ঘের কাটা বন্ধ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর