সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী

Chief Engineer of Roads and Highways Department

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ইছাহাক আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) নির্মানাধীন টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

৬শ’ কোটি টাকা ব্যয়ে ৪৪ কিলোমিটার লম্বা ও ৩৪ ফুট চওড়া এই আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের ৩০ জুন। মহাসড়কের কাজ শেষ হলে একদিকে যেমন ঢাকা-খুলনা মহাসড়কের উপর চাপ কমবে আবার অন্যদিকে এই আঞ্চলিক সড়কে চলাচলকারীদের ঢাকার সাথে দূরত্ব কমে আসবে এবং অর্থ সাস্রয় হবে।

প্রধান প্রকৌশলী মোঃ ইছাহাক মহাসড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। সেই সাথে রাস্তাটি যাতে মানসম্মতভাবে নির্মান করা হয় তার জন্যও তিনি নির্দেশনা দেন।

এদিন তিনি দুপুর ১২টায় গোপালগঞ্জে এসে পৌছান এবং আঞ্চলিক এই মহাসড়কটি পরিদর্শন করেন।পরে বিকেলে তিনি গোপালগঞ্জে চলমান উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কাজের সার্বিক অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনামূলক আলোচনা সভা শেষে ঢাকায় ফিরে যান।

এসময় গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী তাপশী দাস, ফরিদপুর সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীর, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার, ঠিকাদার মোঃ সিরাজ মিয়া, মোঃ কামরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর