Home গোপালগঞ্জ সংবাদ এইচ.এস.সি পরীক্ষার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লাল মিয়া সিটি কলেজ

এইচ.এস.সি পরীক্ষার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লাল মিয়া সিটি কলেজ

এইচ.এস.সি পরীক্ষার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লাল মিয়া সিটি কলেজ

এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে গত কয়েক বছরের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে গোপালগঞ্জের লাল মিয়া সিটি কলেজ।আজ রোববার বের হওয়া ফলাফলে দেখা যায় এই কলেজ থেকে ৯৬% শিক্ষার্থী পাশ করেছে। এ কলেজ থেকে এ বছর ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন।

এদিকে, সরকারী বঙ্গবন্ধু কলেজ থেকে ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও পাশের হার ৭৭.৪৯%। অন্যদিকে, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে ৭২% শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫জন শিক্ষার্থী।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহমেদ জানান, তাঁর কলেজে সাধারনতঃ কম মেধার শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে। তারপরও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে রেজাল্ট যা হয়েছে তা ভালই হয়েছে। আগামীতে সবার সহযোগিতায় কলেজের রিজাল্ড আরো ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ বিশ্বাস বলেন, তার কলেজ গত কয়েক বছর ধরেই এইচ.এস.সি পরীক্ষায় গোপালগঞ্জের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।প্রতিবছরই তার কলেজের শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করে আসছে। তিনি পরীক্ষার ফরাফলে খুশি হলেও আগামীতে শিক্ষার্থীরা যাতে শতভাগ পাশ করে তার জন্য চেষ্টা চালাবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here