Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনারের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনারের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনারের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রবিবার দুপুর ১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, থানার ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here