Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় পথচারীদের মাঝে পানি,সেলাইন ও লিফলেট বিতরণ

কোটালীপাড়ায় পথচারীদের মাঝে পানি,সেলাইন ও লিফলেট বিতরণ

কোটালীপাড়ায় পথচারীদের মাঝে পানি,সেলাইন ও লিফলেট বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিমের উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পালি, খাবার সেলাইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদেরর সামনের সড়কে এসব পানি,সেলাইন ও লিফলেট বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিমের দলনেতা সজল বালা,উপ-দলনেতা টুম্পা দাড়িয়া,সদস্য ইমন মিয়া,শিব পোদ্দার,রনি শিকদার,সৌরভ গাজী,সজিব মোল্লা উপস্থিত ছিলেন।

সজল বালা বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশ মোতাবেক আমরা গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিম ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার সেলাইন ও এই গরমে জনগণের করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলাম।

কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃরাকিবুল হাসান শুভ বলেন, প্রচন্ড এই গরমে রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিম যে কাজটি করেছে তা সত্যই প্রশংসার দাবী রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here