গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে নিহত ১, আহত ২৫

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং অপর ২৫ জন যাত্রী আহত হয়েছে।আহতদের মধ্যে ২৫ জনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার(১৪ অক্টোবর)সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানায়, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। সাথে সাথেই এলাকার লোকজন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজে নেমে পড়ে এবং আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আহদেরকে কাশিয়ানী হাসপাতালে আনার পর বাসের হেলপারকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর