গোপালগঞ্জের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রথম ধাপে বুধবার গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান হাওলাদার ( চিংড়ি প্রতিক)  পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট।

Gopalganj Babul Sheik Pic 08.05.2024

টুঙ্গিপাড়া উপজেলায় মোঃ বাবুল শেখ ( দোয়াত-কলম) ৪০ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী মাসুদুল হক মাসুদ পেয়েছেন  ১৯ হাজার ৯৫১ ভোট।

Gopalganj Sadar Upazila Chairman Karuzaman Bhuyha Photo09.05.2024

গোপালগঞ্জ সদর উপজেলায় মোঃ কামরুজ্জামান ভূঁইয়া (টেলিফোন)৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিয়াকত আলী ভূঁইয়া পেয়েছেন ২৯ হাজার ৮৬৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলায় মোঃ বাবুল শেখ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর