গোপালগঞ্জে ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে হেনা আক্তার(৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার(২২ অক্টোবর)দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নারী টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাঁচকাহনিয়া এলাকার চুন্নু শেখের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে, টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের বাড়ি থেকে হেনা আক্তার ভ্যানযোগে একই উপজেলার খালেক বাজার এলাকায় মেয়ের জামাই বাড়ি যাচ্ছিলেন।পথিমধ্যে ভ্যানটি মালেক বাজার এলাকার বটতলা পৌছালে ভ্যানের চাকার সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়।এসময় তিনি ভ্যান থেকে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরতঃ চিকিৎসক মঞ্জুরুল কবির তাকে মৃত ঘোষণা করেন।তিনি সাংবাদিকদের বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আসা আহত নারী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর