গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সিভিল সোসাইটির সদস্যদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঢাকা আহছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার(২৭ এপ্রিল)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো: জোবায়ের আহমেদ, প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ কবির উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ হারুন-উর-রশিদ বক্তব্য রাখেন।

এ কর্মশালায় জেলার বিবাহ রেজিস্ট্রার কাজীবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বাল্যবিবাহের কারণ, বাল্যবিবাহ নিরোধ আইন, বাল্যবিবাহ নিরোধ বিধি, বাল্যবিবাহ প্রতিরোধে সিভিল সোসাইটির সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর