Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

গোপালগঞ্জে বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

০
গোপালগঞ্জে বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে।মূর্হুতের মধ্যে টিনের তৈরী ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার(১৭ মার্চ) দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের এ ঘটনা ঘটে।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের  মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে।ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।

immage 1000 05

এ সময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মূহুর্তেই  ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম বলেন,আমার ছেলে শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে।সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়।টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো।যার কারনে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম।ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।

তিনি আরো বলেন, আমি একজন দুঃখিনী মা।আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।ছোট ছেলেটি মাদকাসক্ত।আমি এখন কি ভাবে বাঁচবো।

কান্না জড়িত কন্ঠে হেনয়ারা বেগম আরো বলেন, আমার মাথা গোজাঁর ঠাঁই টুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল।আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই।এতো শোক আমি কি ভাবে সইবো।

প্রতিবেশী জামির আলী বলেন,শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে।মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো।গতকাল মঙ্গলবার রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।আমরা চাই না এ ভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।

কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন,এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here