Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জের নদীতে অবমুক্ত করা হয়েছে মাছের পোনা। আজ রবিবার দুপুরে জেলার এমবিআর চ্যানেলের হরিদাসপুর ও শহরের মধুমতি লেকে পোনামাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

২০২৪-২০২৫ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে ২য় ধাপে এদিন ৫৮৮ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয় প্রকল্পের সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here