Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে নিম্নমানের চাল দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের চাউলের এর মোড়কে অধিক মূল্যে ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাকে প্রতারণার অভিযোগে মেসার্স কৃষ্ণ রাইচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

আজ রোববার দুপুরে গোপালগঞ্জ সদরের ভেড়ারহাট এ কৃষ্ণ রাইচ মিলে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, মেসার্স কৃষ্ণ রাইচ মিল সারা দেশের বিভিন্ন ব্র্যান্ডের নামে বস্তা করে সেই নামে বাজারে চাউল বিক্রি করে আসছে। প্রায় হাজার খানেক বিভিন্ন ব্র্যান্ডের নামে বস্তা হাতে নাতে ধরা হয়েছে। এসব বস্তায় ভরে বাজারে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here