Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জে সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ( ১৪ মে)  গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ সেমিনারের আয়োজন করে টেক পূণ্য নামের একটি সংগঠন।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং অনলাইন প্রতারণা প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

সংগঠনের সদস্য তানজিলা অহনার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন মেম্বারশিপ কো-অর্ডিনেটর আপন সিকদার, ভলান্টিয়ার কো-অর্ডিনেটর বর্ণ সিকদার, প্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং ইভেন্ট ম্যানেজার রাজিবুল ইসলাম ইমন।

পরে সাইবার সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান  করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here