গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমনের ফ্যামিলী কার্ড পেয়েছে ১২৬ নারী।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভী বাজারের শ্রীমঙ্গল থেকে ভাচ্যুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে গোপালগঞ্জ সহ ২০ জেলায় ফ্যামিলী কার্ড বিতরণের উদ্বোধন করেন।

এ উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা জেলা কার্যালয় আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. কেএম বাবর এমপি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: অরিফ-উজ-জামনের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো: আল আমিন মোল্লার সঞ্চালনায় ফ্যামিলী কার্ডধারী অনামিকা সরকার বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠান থেকে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ১২৬ জন নারীর হাতে ফ্যামিলী কার্ড তুলে দেন প্রধান অতিথি ডা. কে এম বাবর এমপি সহ অতিথিরা ।

এ অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান,  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা বি্এনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, বিএনপি নেতা আজিজুর রহমান বোনো, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, কার্ডধারী ১২৬ নারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

ফ্যামিলী কার্ড প্রাপ্ত অনামিকা সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ টাকা দিয়ে আয় বৃদ্ধি করার জন্য আমি হাস, মুরগি পালন করবো। এতে আমার সংসারে বিকল্প আয়ের ব্যবস্থা হবে। পাশাপাশি এ টাকা দিয়ে আমি সংসারের খাদ্য ও ওষুধ কিনতে পারবো। ফ্যামিলী কার্ড আমার বিপদের সাথী ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. কেএম বাবর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, তিনি গোপালগঞ্জকে ফ্যমিলী কার্ডের আওতায় এনেছেন। সাহাপুর ইউনিয়নের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতিকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন । তাই প্রথম তাদের ফ্যামিলী কার্ডের আওতায় এনেছি । পয্যায়ক্রমে সব ইউনিয়নে এটি চালু করা হবে বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর