Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ৪৪-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোপালগঞ্জে ৪৪-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোপালগঞ্জে ৪৪-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোপালগঞ্জে ৪৪-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় জাতীয় অলিম্পিয়ার্ড-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। 

আজ রোববার (৪ জুন) সকালে স্থানীয় সুমিং পুল এন্ড জিমনেশিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। মেলায় জেলার ৫ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৮ টি উদ্ভাবনী প্রদর্শিত হচ্ছে। মেলায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী গুলো ঘুরে ঘুরে দেখছেন।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতি্ত্বে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিলো “ ইন্টারনেটে আসক্তির ক্ষতি“।

সেমিনারে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার প্রমূখ বক্তব্য রাখেন।

পরে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড এবং প্রকল্প উপস্থাপনা করা হবে। পরের দিন ৫ জুন প্রকল্প উপস্থাপনা ও সমাপনি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here