গোপালগঞ্জ জেলা কারাগারে পোষ্টাল ব্যালটে ভোট দেবে ৩৩ জন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা কারাগারে পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি।পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য মাত্র ৩৩ জন কয়েদি রেজিষ্ট্রেশন করেন।

রেজিষ্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগরে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন।এরমধ্যে ২২ জন নারী কয়েদি বাকিরা সব পুরুষ কয়েদি। ২২ জন নারী কয়েদির মধ্যে ৫ জন রেজিষ্ট্রেশন করেছেন।

গোপালগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ৫ জন নারী কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।এদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলায়।এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পাইনি।আমরা কারাগারের ভিতরে ভোট প্রদান করার জন্য দুইটি গোপন বুথ বানাবো।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেরা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সাংবাদিকেদেরকে জানান, জেলায় মোট ৯হাজার ৯৯৮ জন ভোটার পোষ্টাল ভোট দেয়ার আবেদন জানিয়েছেন। এর মধ্যে কয়েদি রয়েছে ৩৩ জন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর