টুঙ্গিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বজ্রকণ্ঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক। 

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খান এহসানুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেখান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর