Home গোপালগঞ্জ সংবাদ বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের বার্ষিক বনভোজন

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের বার্ষিক বনভোজন

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের বার্ষিক বনভোজন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৪ নভেম্বর)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ার পাটগাতি লঞ্চঘাটে এই বনভোজন অনুষ্ঠিত হয়। এতে বেতারের গোপালগঞ্জ কেন্দ্রের কেন্দ্র প্রধান নাভিদুল হক, প্রকৌশলী, সাংবাদিক, সংবাদ পাঠক, ঘোষকরা অংশ নেন।

হাসি, আনন্দ আর স্মৃতিচারন করে সারা দিন কাটিয়ে দেন তারা। আগামীতে তারা এই কেন্দ্রটিকে দেশের মধ্যে একটি ভাল কেন্দ্র হিসাবে গড়ে তোলার অঙ্গিকার করেন সবাই।

খাওয়া দাওয়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here