বোর-২৮কে সুপার মিনিকেট করে প্রতারনা। জরিমানা ৫০ হাজার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বোরো ২৮ চাউলকে সুপার মিনিকেট নাম দিয়ে অধিক মূল্যে বিক্রি করার জন্য এক’শ বস্তা চাল মজুদ ও দুই’শ খালি বস্তা রাখার দায়ে মেসার্স পার্থ রাইচ মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

immage 1000 02 20

সহকারী পরিচালক শামীম হাসান জানান, সদর উপজেলার হরিদাসপুর রাইচ মিলে অন্য চাল সুপার মিনিকেট নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই মিল থেকে অধিক মূল্যে বিক্রি করার জন্য মজুদকৃত এক’শ বস্তা চাল ও দুই’শ খালি বস্তা জব্দ করা করা হয়। এসব বস্তায় মূল্য তালিকা ও অনুমোদন না থাকার দায়ে পার্থ রাইচ মিলের মালিক তপন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে দীর্ঘ দিন ধরে ক্রেতাদের সাথে প্রতারনা করে আসছিলেন বলেও জানান সহকারী পরিচালক।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর