রোভার স্কাউট এর উদ্যোগে পোল মাংকি ব্রীজ তৈরি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে শিক্ষার্থী সহ অন্যান্যদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন খালে একটি পোল মাংকি ব্রীজ তৈরি করা হয়।

আজ বুধবার (১৩ আগস্ট) রোভার অনিক কুমার সাহার (সভাপতি, রোভার ইন-কাউন্সিল) তত্ত্বাবধানে একটি দল ভোর ৬ টা থেকে ব্রীজ তৈরির কাজ শুরু হয় এবং সকাল ৯ টায় নির্মান কাজ শেষ করে।

পোল মাংকি ব্রীজটি উদ্বোধন করেন গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ মজনুর রশিদ। এসময় তিনি বলেন,”স্কাউট তথা রোভার স্কাউট হলো একটি আন্দোলন যা কিশোর কিশোরীদের শারিরীক, মানসিক, বুদ্ধিবৃত্তিক সামাজিক ও আধ্যাত্মিক বিকাশে সহযোগিতা করে এবং স্কাউটরা মুক্তাঙ্গনে কাজের মাধ্যমে বিভিন্ন দিকে পারদর্শিকতা লাভ করে। এক্ষেত্রে সমাজ সেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

উল্লেখ্য, পোল মাংকি ব্রীজ সাধারণত স্কাউটদের একটি পাইওনিয়ারিং প্রজেক্ট, যা বাঁশ দ্বারা নির্মিত এবং বিভিন্ন ল্যাশিং ব্যবহার করা হয় যেমন ডায়াগোনাল ল্যাশিং, স্কয়ার ল্যাশিং, ফিগার অব এইট, পোল এন্ড সেম্বার ল্যাশিং। এটি সাধারণত খাল বিল পারাপারের জন্য ব্যবহৃত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর