শোকের মাস আগষ্টের প্রথম দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শোকের মাস আগষ্টের প্রথম দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ ও অংগ সংগঠন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।

immage 1000 02

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে আলোচনা সভা অুনিষ্ঠত হয়।

এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাত ১২টা ১ মিনিটে সরকারী বঙ্গবন্ধু কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে মোমবাতি প্রজ্জ্বলন করে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর