Home গোপালগঞ্জ সংবাদ উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

হাফিজুর রহমান, ঢাকা।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী ঢাকা বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১১ টায় শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

এদিন টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ. কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূইয়া লুটুল এবং এই তিন উপজেলার নবনির্বাচত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন ও শপথ বাক্য পাঠ করেন।

000 1

টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এ সময় মোঃ বাবুল শেখ বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারতের মধ্য দিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নের কাজ শুরু করবো। আমার কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টুঙ্গিপাড়া উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তোলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here