গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। নিহতরা হলো-সদর উপজেলার ঘোষেরচর দক্ষিনপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ৫ম শ্রেনীর ছাত্র রামিম শেখ(১০)এবং কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আব্দুল আলী মোল্রার ছেলে জুয়েল মোল্লা(৪২)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Gopalganj Road Accident Photo 0118.05.2024

ওসি আরো জানান, সন্ধ্যায় সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে রামিম শেখ মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাত ৯টার দিকে মারা যায়।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী থেকে মটর সাইকেলে করে গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস(৫৭),এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকার(৪৮) এবং ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা(৪২)জেলা শহরে আসছিলেন।

Gopalganj Road Accident Photo 0318.05.2024

শহরের কাছেই হরিদাশপুর এলাকায় পৌছালে তাদের মটর সাইকেলটিকে সেতু পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ৩জনই মারাত্মক আহত হন।

তাদেরকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যায়। বাকী আহত ২ শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর