এনএসটি ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

 আজ সোমবার বিকেলে একাডেমিক ভবনের সভা কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যাবে না। টাকার চেয়েও এটি অনেক বেশি মর্যাদার। শিক্ষার্থীদের এই প্রাপ্তি আমাদের বিশ্বব্যিালয়ের জন্য ইতিবাচক বার্তা বয়ে নিয়ে এসেছে। ফেলোশিপপ্রাপ্ত এই ৩২জন শিক্ষার্থীই আমাদের বিশ্বব্যিালয়ের চেহারা পরিবর্তন করতে পারে।

তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যায়কে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছি।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আগামীতে আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের মুখ আরো উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর