Home গোপালগঞ্জ সংবাদ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরেই মিলেছে গাঁজা গাছের বাগান

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরেই মিলেছে গাঁজা গাছের বাগান

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরেই মিলেছে গাঁজা গাছের বাগান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরেই মিলেছে গাঁজা বা ভাং গাছের বাগান। হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পথের পাশে সবজির বাগান ও হাসপাতালের মূল গেট দিয়ে জরুরী বিভাগে যাওয়ার পথে অসংখ্য গাঁজাবা ভাং গাছ দেখা যায়। এসব গাছ থেকে গন্ধও ছড়াচ্ছে। এছাড়াও, হাসপাতালের উত্তর পার্শ্বের বদ্ধ জায়গাও ছোট-বড় অসংখ্য নেশাজাতীয় এসব গাছ রয়েছে।কোনও কোনও গাছ কয়েক ফুট লম্বাও হয়েছে।

immage 1000 02 18

খবর পেয়ে বুধবার বিকেলে র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গাঁজা গাছের জায়গা গুলো পরিদর্শন করে গাছ গুলো তুলে জব্দ করে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম জানান, এই গাছ আগে আরো বেশি ছিল। অনেক গাছ কেটে পরিষ্কার করেছি, শিকড় থেকে যা আবার হয়। সকলের সামনেই এই গাছ গুলো বেড়ে উঠেছে, তবে এটা গাঁজার গাছ না, ইন্ডিয়ান ভাং গাছ তা আমাদের জানা ছিলনা।

immage 1000 03 8

র‌্যাবের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মোঃ রাসেল সাংবাদিকদের বলেছেন, আমরা ১২০০ নেশাজাতীয় গাছ উদ্ধার করে কাচা অবস্থায় কাশিয়ানী থানায় হস্তান্তর করেছি। পুলিশ আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা নেবে। তবে এগুলো গাঁজা বা ভাং গাছ কিনা তা তিনি বলতে পারেননি।

তবে গোপালগঞ্জ বন সংরক্ষক বিবেকানন্দ বিশ্বাস এই গাছ গুলোকে প্রাথমিকভাবে ভাং গাছ(নেশাজাতীয় গাছ)হিসাবে উল্লেখ করেন।

অন্যদিকে, গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান সুকলাল বিশ্বাস এই গাছ গুরোকে গাজা গাছহিসাবে চিহ্নিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here