কোটালীপাড়ায় একরাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংক সহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৫ লক্ষ টাকার মালামল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গতকাল সোমবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াপদার হাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স   ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে।

সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ১৪ লক্ষ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ  নগদ অর্থ নিয়ে যায়।

ওয়াপদার হাট বাজারে দায়িত্বে থাকা নৈশপ্রহরী সমর আলী বলেন, গভীর রাতে এই বাজারে একটা পিকআপ এসেছিল। পিকআপ আসার পরে পিকআপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়েগেছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না।

ওয়াপদার হাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আসা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে।   

কোটালীপাড়া থানার এসআই মোঃ মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।  ঘটনাটি আমরা শুনেছি।সেখানে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর