গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

মহিলা বিষয়ক কর্মকর্তা লাখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ফাহিমা বেগম, সফল জননীতে মেরেজান বেগম, নিয্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী ক্যাটাগরিতে কনিকা রানী দে ও সমাজ উন্নয়নে অসামান্য অবাদানে জাকিয়া সুলতানাকে সংবর্ধনা দেয় হয়। পরে তাদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর