কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রোবো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মল্লিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানার ঝোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মল্লিক ওই গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। বিষয়টি অন্য জমির লোকজন দেখে তাকে গুরুতর অসুস্থ অবস্থায়  উদ্ধার করে।  পরে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন বিষয়টি আমি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনও   থানায় আসেনি বা জানায়নি। তারপরও আইগত  প্রক্রিয়া সম্পন্ন করা হবে।#

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর