গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী সহ নিহত-২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ী সহ দুইজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার(২০ ডিসেম্বর)দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও ‍বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা(৬০)।

immage 1000 01

ওসি মো. শফিউদ্দিন খান জানান, একটি ব্যাটারী চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা।এসময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। 

অপরদিকে,নিহত ইয়ার মোল্লার ভাতিজা মো. হাসান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে মারা যান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর