গোপালগঞ্জে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সার্ভেয়ারদের কর্মবিরতি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং)ডিগ্রীধারী সার্ভেয়ার বা সমমান পদে কর্মরতঃদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে দ্বিতীয় দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

“কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এই শ্লোগান নিয়ে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসেকর কায্যালয়ে অবস্থান নেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়াররা। পরে সেখানে তারা ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করে এবং দাবী পুরনে বিভিন্ন শ্লোগন দেন।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভৃমি ব্যস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।

একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সার্ভেয়ারদের কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। জমির কাজে জেলা প্রশাসকের কায্যালয়ে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর