গোপালগঞ্জে ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়ার সহযোগীতায় টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকালে গোপালপুর বাজার এলাকায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি গোপালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া ম্যানেজার শস্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানমসহ সিসিডিবির সদস্য, স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাদ্যে ভেজাল বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইউএনও জহিরুল আলম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হবে। প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যে ভেজাল রোধ করে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”

- Advertisement -

আরও খবর plus!

3 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর