গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।

আজ বুধবার (১৪ মে) দুপুরে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয। পরে সেখানে বসে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচী চলাকালে ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, ২য় বর্ষের শিক্ষার্থী চন্দ্রা বিশ্বাস, শিক্ষার্থী মন্টু হালদারসহ অনেক বক্তব্য রাখেন। অবিলম্বে সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা, বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও আমাদের দাবী মানা হচ্ছে না। যে কারনে আমরা লাগাতার কর্মসূচী পালন করে যাচ্ছি। দ্রুত আমাদের দাবী মেনে নেয়া হলে ভঙ্ককর কর্মসুচী ঘোষনা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর