গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ(১৮)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শবতী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

আজ শনিবার(১৩ জুন)সকাল ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার এস.আই শফিকুল ইসলাম জানান, গত তিনদিন আগে সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তাকে পায়নি। আজ শনিবার এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর