Home গোপালগঞ্জ সংবাদ মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার 

মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার 

মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড়ে থেকে তাকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ (৭৬) টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি শ্রীরামকান্দি গ্রামের আলতু শেখের ছেলে। 

ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সুত্রে জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ঐ এলাকার মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ সহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here