গোপালগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচীতে ছায়াবীথি বৃক্ষপ্রেমী সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শোভাযাত্রা, বৃক্ষ বিতরণ, বৃক্ষের চারা রোপন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে ছায়াবীথি বৃক্ষপ্রেমী সোসাইটি বাংলাদেশ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে । 

এ উপলক্ষে আজ বুধবার গোপালগঞ্জ কোট মসজিদ চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোপালগঞ্জ পৌরসভায় গিয়ে শেষ হয়।পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক আজহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা এ্যাকাউন্টস্ এ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ আহসান হাবীব এবং জেলা ত্রাণ ও পুরনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক।

বৃক্ষপ্রেমী সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শুকলাল বিশ্বাস, মাওলানা আব্দুল হামিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।   

আলোচনা সভা শেষে ৩শ’ শিক্ষার্থীর হাতে বৃক্ষের চারা তুলে দেন অতিথিরা।এরপর প্রধান অতিথি পৌরসভা চত্বরে একটি বৃক্ষের চারা রোপন করেন।এছাড়া রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর