গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কচি কন্ঠের আসর ইউএসএ এবং চিলড্রেনস ভয়েজ এর যৌথ উদ্যোগে গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশু কিশোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫হাজার শিশু কিশোর এই সম্মেলনে অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগ‌ঞ্জের মুকসুদপুর উপ‌জেলার  সুরুপী সা‌লিনাবক্সা উচ্চ বিদ্যালয় মা‌ঠে এ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়। 

অনুষ্ঠঅনে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন মুকসুদপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আ‌জিজুর রহমান।

অনুষ্ঠানে ইউএসএ কচি কন্ঠের আসর এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি  হেমায়েত হোসেন লস্কর সভাপতিত্ব করেন।

immage 1000 04

অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন মুকসুদপুর উপ‌জেলা সা‌র্কে‌লের সহকারী পু‌লিশ সুপার  মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, প্রধান শিক্ষক লুলু হো‌সেন মু‌ন্সি প্রমূখ।             

এর আ‌গে বিদ্যাল‌য়ের অতিথিবৃন্দ, শিক্ষক ও  শিক্ষার্থীরা এক বর্নাঢ্য র্যালীর আয়োজন ক‌রেন।       ইউএসএ কচি কন্ঠের আসর এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি  হেমায়েত হোসেন লস্কর বলেন, শিশু দিব‌সের এই দি‌নে বি‌শ্বের  সব শিশুরা যা‌তে তা‌দের স‌ঠিক    অ‌ধিকার পায় সেই চেষ্টা সকল‌কে কর‌তে হ‌বে। কেননা আজ‌কের শিশু আগামী    দি‌নের ভ‌বিষ্যত। বি‌শ্বের বি‌ভিন্ন স্থা‌নে বি‌শেষ ক‌রে ফি‌লি‌স্তি‌নের গাজায় ও সিরিয়ায় শিশু‌দের উপর যে হত্যাকান্ড ঘটা‌নো হ‌চ্ছে তা ব‌ন্ধেরও দাবী জানান তিনি। 

immage 1000 01

প্রধান অতিথি  মুকসুদপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আ‌জিজুর রহমান বলেন, নতুন বাংলাদেশে শিশু সময়োপযোগী হতে হবে। তাদেরকে পড়াশোনায় আরও বেশী মনোযোগী হতে হবে। তাহলেই আমাদের দেশকে এগিয়ে যাবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধর।  অনুষ্ঠান শে‌ষে ৫ হাজার শিশু কিশোরদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

immage 1000 03

প্রসঙ্গত, আন্তর্জাতিক শিশু সংগঠন, কচি কন্ঠের আসর দীর্ঘ ৪৮ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, ১৯৯০ সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের প্রধান কার্যালয়ে World Summit for Children অনুষ্ঠিত হয়। এই Summit – এ ইউনিসেফের প্রধানের আমন্ত্রনে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন কচি কন্ঠের আসরের ২৮ সদস্য বিশিষ্ট একটি শিশু প্রতিনিধি দল সংগঠনের প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেনের নেতৃত্বে যোগদান করে এবং বিশ্ব শিশুদের জন্য বিশেষ ভূমিকা পালন করে।

প্রায় দুই যুগ ধরে এই আন্তর্জাতিক সংগঠন কচি কন্ঠের আসর U.S.A সহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশের উপর কাজ করে যাচ্ছে।  জাতিসংঘ এবং ইউনিসেফ সহ বিশ্বের উল্লেখযোগ্য সংস্থার সাথে যৌথ কর্মসূচি পালন করে যাচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর