গোপালগঞ্জে মতুঁয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের সাতপাড়ে অনুষ্ঠিতে একাংশের মতুঁয়া মহাসম্মেলনে মতুঁয়া নেতারা জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

আজ শনিবার বিকেলে সদর উপজেলার সাতপাড় স্কুল মাঠে আয়োজিত এ মতুঁয়া মহাসম্মেলনে বিভিন্ন এলাকা থেকে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ঢাক-ঢোল, কাসর বাজিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হন।

হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুঁয়াচার্য পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলন মতুয়াচার্য সম্পদ ঠাকুর, আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডাঃ কে এম বাবর বক্তব্য রাখেন।

বক্তারা আরো বলেন, বিগত দিনে এ অঞ্চলের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। আগামীতে সবাই কেন্দ্রে গিয়ে বিএনপির দলীয় প্রার্থীকে ভোট দেবেন।আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ভালো থাকবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর