টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামী গ্রেপ্তার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২মে) রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ( ২৩মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, টু‌ঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউ‌নিয়‌নের গজা‌লিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) । তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই সহ মোট ১৫টি মামলা রয়েছে।

অপর গ্রেপ্তার একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে  হা‌মিম শেখ (২৩)। তার বিরুদ্ধে একই অভিযোগে ১২টি মামলা রয়েছে।

 টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) মোঃ খোরশেদ আলম জানান, গোপন সংবাদ ছিল বৃহস্প‌তিবার রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে অপহরণ সহ বিভিন্ন মামলার আসামী  তা‌হিন শেখ ও হা‌মিম শেখ‌।

পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের নামে গোপালগঞ্জ ও টু‌ঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মু‌ক্তিপন আদায়, ডাকা‌তি, ছিনতাই সহ  একা‌ধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তা‌হিন শেখের নামে ১৫‌টি ও হা‌মিম শেখের নামে ১২‌টি মামলা  রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর